বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর আক্রমনের পর শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) এলাকার সাধারণ মানুষের মাঝে বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছেন বাংলাদেশ আওয়মী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি।
স্বাস্থ্য সেবার অংশ হিসেবে তার নির্বাচনী এলাকায় ভ্রাম্যমান মেডিকেল সেবা চালু করেন যা অব্যাহত রয়েছে। সার্বক্ষণিক নিজ এলাকার কর্মহীন অসহায় ও নেতাকর্মীর খোঁজখবর নিয়ে তাদের পাশে থাকেন তিনি। তার রত্নগর্বা মা বেগম আশ্রাফুন্নেছা’র ২য় মৃত্যুবার্ষিকীতে ঈদুল ফিতর উপলক্ষে উপমন্ত্রী শামীম তার নিজস্ব তহবিল থেকে নড়িয়া-সখিপুরের ১ হাজার ৩শত ইমাম ও মুয়াজ্জিনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। তার নেতাকর্মী ও ব্যাক্তিগত সহকারীর মাধ্যমে এ অর্থ পৌছে দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ



















