০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার (চালকরে সহকারী) নিহত হয়েছে। বৃহস্পতবিার ১৪ মে ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মহাসড়কে চট্টগ্রাম মুখি সিমেন্ট বোঝাই একটি ট্রাক যান্ত্রিক ক্রটির কারণে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্টো ট, ১১-৩৪৫৩) ট্রাকের পেছনে ধাক্কা দিলে কাভার্ডভানে থাকা চালকের সহকারী ফেনী জেলার ফেনী থানার চরকালীদাস গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. রুবেল (২২) ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার পর পালিয়ে যায় চালক। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফিন্সেরে সদস্যরা দূর্ঘটনাকবলিত ট্রাক এবং হেলপারকে উদ্ধার করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফিরোজ হোসেন বলেন, ভোররাতে ট্রাক এবং কাভার্ডভ্যানের সৃষ্ট দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ীগুলো এবং নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা

প্রকাশিত : ০১:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০