০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৯

পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলামকাঠী-মুক্তারকাঠী-ব্রাহ্মনকাঠী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। 

বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদের মধ্যে মারাত্মক আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল কবির জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে রাত ৮টার দিকে ব্রাহ্মনকাঠী গ্রামের স্বপন শেখের ছেলে শান্ত (২৪) ও হায়দার শেখের ছেলে সুমনের (২৫) সঙ্গে মুক্তারকাঠী গ্রামের কুদ্দুস মীরের ছেলে রানার (২৫) বাকবিতণ্ডা ও মারামারি হয়। এ ঘটনার জেরে রাতে দুই গ্রুপের লোকজন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই গ্রুপের কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। 

পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ এলাকায় অভিযানে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৯

প্রকাশিত : ০১:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০