০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

সরকারী ১০ টাকা কেজির চাল কালোবাজারীর মাধ্যমে বিক্রি, আটক ২

সরকার কোভিড-১৯ এর মহামারি পরিস্তিতিতে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজতর করার লক্ষ্যে খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রতারক চক্র জনসাধারণের নিকট সঠিকভাবে বিক্রি না করে কালোবাজারীর মাধ্যমে সরকারের নিধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রির জন্য মজুত করছিল।

এঘটনায় চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ছোট কমলদহ ওহেদপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সরকারী ত্রানের ২৯ বস্তা (১,৫৮৩ কেজি) চালসহ প্রতারক চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল বুধবার ১৩ মে রাত ৯ঃ৫০ মিনিটের সময় মিরসরাই থানাধীন ছোট কমলদহ ওহেদপুর গ্রামে অভিযান চালিয়ে সরকারী ত্রানের ২৯ বস্তা (১,৫৮৩ কেজি) চালসহ প্রতারক চক্রের ২ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহমুদুল হাসান মামুন। আটককৃত আসামীরা হলেন, মোঃ নুরুজ্জামান (৩৮) পিতা- মৃত হাফিজুর রহমান এবং মোঃ আলাউদ্দিন (৩০) পিতা- মোঃ জাকির হোসেন, উভয়ই সাং- দক্ষিন ওহেদপুর, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম। র‌্যাব-৭ সহকারী পরিচালক (অপারেশন) মেজর মুশফিকুর রহমান জানান , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কিছু প্রতারক চক্র সরকারী (ওএমএস) ১০ টাকা কেজি দরের চাল চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন ছোট কমলদহ বাজার সংলগ্ন ওহেদপুর গ্রামের আব্দুল কাদের ডাক্তার বাড়ী সংলগ্ন জনৈক মোঃ নুরুদ্দিন (৩০) এর একচালা টিনের ঘরের ভিতর মজুদ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করে। এসময় একচালা টিনের ঘরটি তল্লাশি করে ১,৫৮৩ কেজি চাল (২৯ বস্তা) উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন উৎস হতে অবৈধভাবে (ওএমএস) এর চাউল সংগ্রহ করে জনৈক মোঃনুরুদ্দিন (৩০) এর একচালা টিনের ঘরটি ভাড়া নিয়ে মোঃনুরুদ্দিনের অজান্তে উক্ত চাল মজুদ ও কালোবাজারীর মাধ্যমে বিক্রয় করে আসছিল। এছাড়াও আরো জানা যায়, তারা খাদ্য অধিদপ্তরের চটের বস্তা হতে চাল পরিবর্তন করে বাজার থেকে ক্রয়কৃত প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করে এবং পরবর্তীতে তা অধিক মূল্যে খুচরা বাজারে বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

সরকারী ১০ টাকা কেজির চাল কালোবাজারীর মাধ্যমে বিক্রি, আটক ২

প্রকাশিত : ০২:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০