০৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান সহ ২ জন কে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টার দিকে পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়। একই অভিযানে অস্ত্র তৈরির দুইজন কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, অভিযানে মো. রোকন (৩৮) ও মো. আবদুল (৩২) নামের দুইজন অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার হয়েছেন। তারা পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে তৈরি দোচালা ঘর বানিয়ে সেখানে অস্ত্র তৈরি করছিল। গ্রেপ্তার মো. রোকন রাঙ্গুনিয়ার পশ্চিম খুরুশীয়ার মৃত আবুল কাশেমের ছেলে ও মো. আবদুল একই এলাকার জয়লালের ছেলে। র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এসব অস্ত্র পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিল তারা।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

চট্টগ্রামের পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত : ০৪:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০