০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ক্ষেতের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

ময়মনসিংহের আকাশে মেঘের ঘনঘটা, বজ্রপাতের আশঙ্কায় কৃষকেরা সোনার ফসল ঘরে তুলতে মরিয়া। চারদিকে বাতাসের তীব্র গতি আর বৈশাখী ঝড়ে হেলে পড়েছে কৃষকের বোঁরো ধান। জমির ধান নিয়ে চিন্তিত বেশীর ভাগ কৃষক।
কিন্তু এমন সময়ে সবাই যেখানে কাজে ব্যস্ত ঠিক সেখানে সোনার ফসল ক্ষেতেই রয়ে গেছে ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের বাসিন্দা আবু সাঈদ নামে এক কৃষকের! শরীরের প্যারালাইজড রোগ!
আক্রান্ত হয়ে ঘরে শুয়ে দিন পার করতে হচ্ছে তাকে। দরিদ্র সাঈদ টাকা অভাবে কাটতে পারছেন না সোনার ফসল। সামর্থ্যহীন পরিবার জমির পাকা ধান কাঁটা নিয়ে ছিলো বেশ দুশ্চিন্তায়। ঠিক এমন সংকটময় মুহূত্বে সেই কৃষকের প্রতি মানবিকতা দেখিয়েছে ফুলবাড়িয়ার(ময়মনসিংহ) আছিম ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েবের উদ্যোগে আছিম ইউনিয়নের কালাইরপাড় গ্রামের প্যারালাইজডে আক্রান্ত কৃষক আবু সাঈদের ৪৮ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা। এসময় ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েবের নেতৃত্বে শাহীনূর ইসলাম রোমেল, তানভীর, আলীম, হৃদয়, ইব্রাহীম, মাসুদ, শাহীনূর,পারভেজ -সহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই ধান কাটায় অংশ নেয়।
মহামারী করোনাকালে ছাত্রলীগের নেতা-কর্মীদের এমন সহযোগীতায় সন্তোষ প্রকাশ করেন কৃষক আবু সাঈদের পরিবার। দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অসহায় কৃষকের পাশে এগিয়ে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
এমন মুহূত্বে অসহায় কৃষকের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করে ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগ নেতা লুৎফর রহমান শোয়েব বলেন, “দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সারাদেশে বিপদগ্রস্ত কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের অগণিত নেতাকর্মীরা।
সেই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের পক্ষে আমি স্থানীয় ছাত্রলীগ কর্মীদের নিয়ে বিপদগ্রস্ত কৃষকের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।”
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ক্ষেতের ধান কেটে দিলো ছাত্রলীগ নেতাকর্মীরা

প্রকাশিত : ০৬:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০