ঢাকার ধামরাইয়ে ৩ হাজার কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী উপহার দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বৃহস্পতিবার (১৪ই মে) পৌরসভায় অবস্থিত ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বেনজীর আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ পর্যন্ত প্রায় ২০ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছি।
ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হক,ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা প্রমূখ ।



















