নড়াইলের কালিয়ায় মুক্তিযোদ্ধাসহ ৫ হাজার হতদরিদ্রের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরন করেছেন নড়াইল ১ আসনের এমপি মো. কবিরুল হক মুক্তি। বৃহস্পতিবার সকাল ১১ টায় কালিয়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্স চত্ত্বরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি নিজস্ব অর্থায়নে ওইসব উপহার সামগ্রী মুক্তিযোদ্ধা ও হতদরিদ্রদের হাতে তুলে দিয়ে বিতরন কাজ শুরু করেন এবং উপজেলার ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০০ মুক্তিযোদ্ধা ও ৪ হাজার ৭০০ প্যাকেট ঈদ উপহার সামগ্রী আওয়ামী লীগ সভাপতিদের মাধ্যমে ওইসব ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র মানুষের কাছে পৌছে দিয়েছেন। ঈদ উপহার বিতরন কালে অন্যান্যের মধ্যে কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃসনোপদ ঘোষ, ভাইস চেয়াম্যান মো. ইব্রাহিম শেখ, কালিয়া পৌরসভার মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, উপজেলার নড়াগাতি থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ মো. ফোরকান মোল্যা, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত ছিলেন। উপহার বিতরন কালে এমপি মো. কবিরুল হক মুক্তি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস নামক অদৃশ্য শত্রুর সাথে সংগ্রাম করতে সবাইকে তিনি ঘরে থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
কালিয়ায় মুক্তিযোদ্ধা ও হতদরিদ্রদের মাঝে এমপি মুক্তির ঈদ উপহার বিতরণ
-
রাশেদ কামাল, কালিয়া - প্রকাশিত : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- 86
ট্যাগ :
জনপ্রিয়



















