করোনায় বিপর্যস্ত জনজীবন, এমন সময়ে মানবতার সেবাই নিজেদের নিয়োজিত রেখেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য, সারা দেশে পুলিশ,করোনায় কর্মহীন সাধারণ জনগনকে খাবার সামগ্রী উপহার,রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়া,করোনা রোধে সচেতনতা সৃষ্টি করতে ও পুলিশ।
দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ বাহিনী যেকোন সময়ের চেয়ে দায়িত্ব ও কর্তব্য পালনে শতভাগ উজাড় করে দিচ্ছে।ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে অনেক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। অনেকে রয়েছেন আক্রান্ত। তারপরও করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন কাফনেও পুলিশ।
করোনার প্রাদূরভাব শুরু হতেই প্রচার প্রচারনা ও খাদ্য সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষকে দিয়ে যাচেছন ওসি মঈনুর রহমান। এই মানবিক ওসির মহানুভবতা সাধারণ জনগন থেকে শুরু করে তার সহকর্মীদের জন্যও। তারই ধারাবাহিকতায় গত কাল পবিত্র রমজানে দায়িত্ব পালনরত ট্টাফিক সার্জেন্টসহ অনেকের হাতে তুলে দিলেন ইফতার সামগ্রী।
পাহাড়তলী ওসি মঈনুর রহমান বলেন,আমরা পুলিশ হলেও এদেশের সন্তান,আমরাও দেশকে শতভাগ ভালোবাসি বলেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। চট্টগ্রাম মহানগরে দায়িত্ব পালনরত ট্টাফিক পুলিশ ভাইয়েরা ইফতার করেন সড়কে, বা ফুটপাথে তাই চিন্তা করলাম তাদেরকে ইফতার করায়।
তিনি আরো বলেন গতকাল সিএমপি’র অলংকার, একেখান, আকবরশাহ, ঝাউতলা, জিইসি, দামপাড়া, ওয়াসা, টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, সাগরিকা এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যদের মধ্যে ইফতার বিতরণ করে মনেে তৃপ্তি পেলাম। এমন মানবিক ওসির এই ধরনের কার্যক্রম দায়িত্বরতরা খুশিতে আত্নহারা।
দায়িত্বপালনরত একজন ট্রাফিক পুলিশ সদস্য বলেন তাদের স্যারের এই মহানভবতা দেখে তারা তাদের দায়িত্বের প্রতি আরো সচেতন হবেন। স্যারের জন্য অন্তর থেকে দোয়া করেন।



















