০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

বেতন নিয়ে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিকদের অসন্তোষ

করোনার প্রাদুর্ভাবে ফুলটাইম কাজ করেও নির্ধারিত বেতন না পওয়ায় পূর্ণ বেতন বোনাস প্রদানসহ ১২ দফা দাবীতে জেলার সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিকরা ১২ দফা দাবিতে বিক্ষোভ করেন। এই সময় প্রায় দু’ঘন্টা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ছিলো।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টায় প্রতিষ্ঠানে কর্মরত ১৫০ জন শ্রমিক ১২ দফা দাবিতে প্রতিষ্ঠানের ভিতরে আন্দোলন করে। তাদের দাবীর মধ্যে ছিলো ঈদ বোনাস, মাসিক বেতন, লভ্যাংশ, ইনসিনেটি বোনাস,করোনাভাইরাস লক ডাউন সাধারণ ছুটির ডিউটির অতিরিক্ত বেতন দেওয়া, পরিবহণ ট্রিপ এলাউন্স বাড়ানো, ইউনিফর্ম চালু, রমজানের ইফতার ব্যবস্থা চালু, ডে- নাইট ডিউটিতে ওভারটাইম এলাউন্স বাড়ানোর, দূর্ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদান, কন্ট্রোলসুয়েল শ্রমিকসহ ডাবল বেসিক ও বেতনের কার্ড দেওয়ার দাবীতে তোলেন।
এই সময় শ্রমিকরা গেইটের ভিতরে কাজ বন্ধ করে আন্দোলন করেন। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ চট্টগ্রাম এর সিনিয়র সহঃ পুলিশ সুপার কামরুল হাসান অত্র ফ্যাক্টরির সংশ্লিষ্ট মালিকপক্ষের সাথে উক্ত বিষয়টি নিয়ে কথা বলে সমাধান করেন। পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা দুপুর দেড়টায় কাজে যোগদান করেন।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

বেতন নিয়ে কনফিডেন্স সিমেন্ট ফ্যাক্টরীর শ্রমিকদের অসন্তোষ

প্রকাশিত : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০