জেলার পটিয়া-রাঙ্গুনিয়ারসীমান্তবর্তী দূর্গম পাহাড়ি এলাকায়অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। এসময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজন কারিগরকে আটক করেছে তাঁরা।
আজ বৃতস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া-রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দূর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অস্ত্র তৈরীর কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া থানার পশ্চিম খুরুশীয়া গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র (কারিগর) মোঃ রোকন (৩৮) ও একই এলাকার জয়নালের পুত্র (সহযোগী কারিগর) মোঃ আবদুল (৩২)।
র্যাব-৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক (এএসপি) মোঃ মাহ্মুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন র্যাব ৭ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অস্ত্র তৈরীর প্রধান কারিগর ও তার সহযোগীকে আটক করে ।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের নিয়ন্ত্রনাধীন পলিথিন ও বাঁশ দিয়ে নির্মিত দোচালার নিচে অনুসন্ধান চালিয়ে ৪ টি দেশীয় তৈরী ওয়ানশুটারগান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরীর বিপুল সরঞ্জামাদি জব্দ করা হয়।
আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে দূর্গম পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানায় অস্ত্র তৈরী করে পটিয়া, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়িসহ পার্শ্ববতী বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের কাছে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।



















