০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামের চৌধুরী টাওয়ারে করোনা রোগী অবাধ চলাফেরায় শংকিত বাসিন্দারা

নগরীর কোতোয়ালী থানার সন্নিকটে জেনারেল পোষ্ট অফিস (জিপিও) র বিপরীতে অবস্থিত চৌধুরী টাওয়ারে করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। আক্রান্ত রোগীর নাম আলী আজম রোমেল। সে ওই ভবনের ৮-সি ও ৮-ডি এ বসবাস করেন।

বর্তমানে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে আক্রান্ত ব্যক্তির স্ত্রীসহ ওই ভবনে আরো একাধিক রোগী রয়েছে বলে ওই ভবনের ভাড়াটিয়া জানিয়েছেন।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটি লকডাউন না করায় বরিাগত লোকের অবাধ চলাফেরা থাকায় আতংকে রয়েছেন ভবন ও আশেপাশের লোকজন।

নাম প্রকাশ না করার শর্তে ভবনের একাধিক ভাড়াটিয়া জানান আলী আজম আরো কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন। তার এক বোন ডাক্তার হওয়ায় বিষয়টি গোপন রেখে বাসায় চিকিৎসা করাচ্ছিলেন এমনকি বাসায় অক্সিজেন সিল্ডিারও নেওয়া হয়েছে।

একজন হাসপাতালে ভর্তি হলেও ওই বাসায় আরো কয়েকজন রোগী আছে যারা নিয়ম কানুন না মেনে অবাধেই চলাফেরা করছে এতে আমরা পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে আছি।

বিষয়টি স্বীকার করে ভবন মালিক নেওয়াজ চৌধুরী বলেন ওই ভবনে একজন করোনা রোগী পাওয়া গেছে বলে শুনেছি। সে ওই ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি আগেও নিয়ম-কানুন না মেনে যথেচ্ছা চলাফেরা করতেন বলে শুনেছি।

অবাধ চলাফেরার বিষয়ে তিনি বলেন আমি সবাইকে সতর্ক হয়ে সরকারী নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছি তবে সবইকে পাহাড়া দিয়ে রাখাতো আমাদের সম্ভব না তাই নিজেদের স্বার্থেই সকলকে সচেতন হতে হবে।

কোতোয়ালী সার্কেলের সহকারী কমিশনার নোবেল চাকমা এই বিষয়টি স্বীকার করে বলেন এটা আমার নলেজে আছে আমরা অলরেডি অফিসার পাঠিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

আমরা যথেষ্ট চেষ্টা করছি সবকিছু কন্ট্রোলে রাখতে সেক্ষেত্রে পাবলিক যদি আমাদের নির্দেশ না মানে আমাদের সহযোগীতা না করে তাহলে আমরা ই বা কতটুকু করতে পারবো ?

ইতিমধ্যে চট্টগ্রামে ৫০০ টির মতো পরিবার লকডাউন করা হয়েছে আমাদের ফোর্স সংকট রয়েছে তবে চেষ্টা করছি ফোর্স স্ট্যান্ডবাই করার জন্য।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

চট্টগ্রামের চৌধুরী টাওয়ারে করোনা রোগী অবাধ চলাফেরায় শংকিত বাসিন্দারা

প্রকাশিত : ১২:৫১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০