০৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রামে ডাক্তারসহ ৬১ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘন্টায় নগরীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ইউনিটের ৩৬ বছর বয়সী একজন মহিলা চিকিৎসকসহ ৫১ জন এবং উপজেলায় ১০ জনসহ ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
ফলে চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৫৭৩ জনে। গত বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১ টায় চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি নিয়মিত করোনা আপডেটে এই তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৪টি ল্যাবে ৪২৪ টি নমুনা পরীক্ষা করে মোট ৭৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। সিভিল সার্জন বলেন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৫৭টি নমুনা পরীক্ষা করে ৩৩ জন পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহনাগরের ২৬ জন, বাঁশখালী, বোয়ালখালী ও রাঙ্গুনিয়ার ১ জন করে মোট ৩ জন রয়েছেন।
বিআইটিআইডিতে শনাক্ত হওয়া বাকি ৪ জন ভিন্ন জেলার বাসিন্দা। বিআইটিআইডির পরীক্ষায় গত ২৪ ঘন্টায় আলকরণে ৪২ ও ৮৫ বছর বয়সী দুই মহিলা, ১২ বছর ও ১৬ বছরের ২ কিশোর , ফিরিঙ্গিবাজার ৫৩ ও ৩০ বছর বয়সী দুজন পুরুষ, ফৌজদারহাট বিআইটিআইডি চিকিৎসাধীন ৩০ বছর বয়সী মহিলা ও ৪২ বছর বয়সী পুরুষ, চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ বছর বয়সী মহিলা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কর্মরত ১৯ বছর ও ৩৫ বছর বয়সী ২ জন পুরুষ, পতেঙ্গা খেজুরতলায় ৪২ বছর বায়েজিদ বার্মা কলোনিতে ২১ বছর ,বন্দর ফ্রি পোর্টে ৩২ বছর, অক্সিজেন এলাকায় ৬৫ বছর , অক্সিজেন কালাপোলে ৩৪ বছর , পাথরঘাটায় ৫০ বছর , কাটগড় এলাকায় ৩৫ বছর, কর্ণফুলী শিকলবাহায় ৩৫ বছর , নিউ চান্দগাঁও থানায় ৫৫ বছর বয়সী পুরুষও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া বন্দর এলাকায় ১৪ বছর বয়সী কিশোর, চট্টগ্রাম করোনা ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৯ বছর বয়সী পুরুষ, চশমা হিল মেয়র গলিতে ৫৫ বছর বয়সী পুরুষ, ফিরোজশাহ কলোনি ৩৮ বছর বয়সী পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নগরীর বাইরে বোয়ালখালী উপজেলায় ২৩ বছর বয়সী পুরুষ, রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ বছর বয়সী পুরুষ, বাঁশখালী উপজেলায় ৩০ বছর বয়সী পুরুষের মধ্যে করোনাভাইরাসের জীবাণু মিলেছে। অন্যদিকে রাঙ্গামাটির রিজার্ভবাজারেও ৪০ বছর বয়সী এক পুরুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। একই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৬৬ টি নমুনা পরীক্ষা করে ২৬ জন পজিটিভ রোগী পাওয়া গেছে।
যার মধ্যে মহানগর এলাকায় ২৫ টি। অন্যজন রাঙ্গুনিয়ার। চমেক ল্যাবে শনাক্ত হওয়াদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ইউনিটের ৩৬ বছর বয়সী একজন মহিলা ডাক্তার।
চমেক ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে হালিশহরের ৮৫ বছর বয়সী এক পুরুষ, লালখানবাজার এমএম আলী রোডের ৫০ বছর বয়সী মহিলা, চান্দগাঁও আবাসিক এলাকা এ-ব্লকের ৪৫ বছর বয়সী এক পুরুষ, গোসাইলডাঙ্গা এলাকার ৫৫ বছর বয়সী এক পুরুষ, আজিজ মসজিদ এলাকার ২৩ বছর বয়সী এক পুরুষ, আন্দরকিল্লার ৫২ বছর বয়সী পুরুষ, খলিফাপট্টির ৩৩ বছর বয়সী পুরুষ, টেরিবাজারের ৬২ বছর বয়সী পুরুষ, বাকলিয়া ৭২ বছর বয়সী পুরুষ, চকবাজারের ২৭ বছর বয়সী এক মহিলার। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে পতেঙ্গার ৩৭ বছর বয়সী এক মহিলা, কোতোয়ালী থানা এলাকার ৪৫ বছর বয়সী মহিলা, কোতোয়ালীর সতীশ বাবু লেইনের ১৬ বছর বয়সী মহিলা, কোতোয়ালীর কোরবানীগঞ্জের ৪৩ বছর বয়সী এক পুরুষ, ফিরিঙ্গিবাজারের ৭১ বছর বয়সী পুরুষ, পাথরঘাটার ৩৩ বছর বয়সী পুরুষ, নন্দনকাননের ৭৫ বছর বয়সী এক পুরুষ।
অন্যদিকে আছদগঞ্জের ১৭ বছর ও নিউমুরিং বিএনএস পতেঙ্গা এলাকার ১৮ বছর বয়সী তরুণী, আগ্রাবাদের ৫৩ বছর বয়সী এক মহিলা,কর্ণফুলী উপজেলার জুলধায় ৬০ বছর , অক্সিজেন মোড়ের ২৭ বছর এবং ডবলমুরিং সিডিএ এলাকার ৫৫ বয়সী পুরুষও করোনায় আক্রান্ত হয়েছেন। চমেক ল্যাবে এছাড়া রাঙ্গুনিয়ায় ৩৮ বছর এক পুরুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৩৩ বছর বয়সী অপর এক পুরুষের ঠিকানা জানা যায়নি।
অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৭ জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৬ জন পটিয়া উপজেলার। বাকিরা ভিন্ন জেলার। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলার পরীক্ষা করা ৩০টি নমুনার রিপোর্টই নেগেটিভ এসেছে।

ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

চট্টগ্রামে ডাক্তারসহ ৬১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত : ১২:৫৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০