০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বান্ধব সরকার : ইসরাফিল এমপি

 নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) এর সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ ইসরাফিল আলম এমপি বলেছেন-বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বান্ধব সরকার। এই সরকার দেশের প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক শিশুদের বোঝা নয় অমূল্য সম্পদ মনে করেন।
তাই এই সব প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক শিশুদের সকল সুযোগ-সুবিধা বর্তমান সরকার দিয়ে যাচ্ছে আপনারা অভিভাবকরা শুধুমাত্র তাদেরকে স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করবেন। এদের লেখাপড়া করার সকল দায়ভার বর্তমান সরকারের। এমপি ইসরাফিল আরও বলেন-বর্তমানে অনেক মেধাবী প্রতিবন্ধী ও অটিষ্ট্রিকরা উচ্চ শিক্ষা লাভ করে দেশ ও বিদেশের বিভিন্ন ক্ষেত্রে চাকরি করার পাশাপাশি খেলাধূলাসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তাই করোনা ভাইরাসের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রী সকল কর্মহীন মানুষের পাশাপাশি এই সব প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক শিশুদের ও তাদের পরিবারের জন্য সহযোগিতামূলক উপহার পাঠিয়েছেন।
আর সেই উপহারগুলো আপনাদের মাঝে আমরা পৌছে দিলাম। শুধুমাত্র আপনারা করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার চেষ্টা করবেন ও সকল নিয়ম-কানুনগুলো মেনে চলবেন। আপনাদের খাবার সামগ্রীসহ যা প্রয়োজন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে পৌছে দিবেন। নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন গতকাল বৃহস্পতিবার উপজেলার ভান্ডারগ্রামের রফিজান মেমোরিয়াল প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বিদ্যালয়ের ১শত ১০ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই খাবার সামগ্রী বিতরন করা হয়। করোনা ভাইরাসের কারণে এই সব প্রতিবন্ধি শিক্ষার্থীদের অধিকাংশই পরিবার কর্মহীন হয়ে পড়েছে। তাই এই কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা মূলক এই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইসরাফিল আলম এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন,পারইল ইউপি চেয়ারম্যানবীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, ইউপি আওয়ামীলীগের সভাপতি ডা: দুলাল হোসেন, সাধারন সম্পাদক ছারোয়ার হোসেন সরদার, দাতা সদস্য সামছুর রহমান, কামতা এসএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজেদুল ইসলাম সাজু, অটিষ্ট্রিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :

লক্ষ্মীপুরে হামলা চালিয়ে সৌদি প্রবাসীকে রক্তাক্ত জখম, নারীসহ আহত ৩

শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বান্ধব সরকার : ইসরাফিল এমপি

প্রকাশিত : ১০:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০