০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহ নগরে অয়ন (২০) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে নগরের আকুয়া এলাকার স্থানীয় সোহরাবের ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।
নগরের ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল উদ্দিন আকন্দ জানান, রাত সাড়ে ৮ টার দিকে ওই এলাকায় অয়নকে দুর্বৃত্তরা পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে।
নিহত অয়ন আকুয়া মড়লপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে বলে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশিত : ০২:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০