০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ঈদের নাটকে জুঁটি বাঁধলেন শিমুল-মৌ

এক সময়ের ছোট পর্দার প্রিয় মুখ ছিলেন মডেল অভিনেতা মনির খান শিমুল। অসংখ্য জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। অন্যদিকে নাটকের আরেক প্রিয় নাম মডেল অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার অভিনীত দর্শক নন্দিত নাটকের সংখ্যাও অনেক। অনেক নাটকে জুটিও হয়েছেন এই দুই তারকা।

নতুন খবর হলো প্রায় সাত বছর পর আবারও একসঙ্গে অভিনয় করেছেন তারা। নাটকের নাম ‘অনুভবে অন্তরে’। মুন্না রহমানের রচনায় এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। এবার ঈদের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে নাটকটি। এখানে আরও অভিনয় করেছেন তালহা খান ও শিশুশিল্পী তাইফ। মিফতা ভিজুয়ালের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন রুমানা দীপা ।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘মৌ আপু এবং শিমুল ভাইয়ের মতো গুণী মানুষদের নিয়ে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাটকটির শুটিং করেছিলাম আমরা। ঈদের বিশেষ নাটক হিসেবে মাছরাঙ্গা টিভিতে ঈদের ৬ষ্ট দিন রাত ৯টায় প্রচার হবে এটি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

মনির খান শিমুল বলেন, ‘ এত বছর পরে আবারও মৌয়ের সঙ্গে অভিনয় করে অনেক ভালো লেগেছে। অনেক মজা করে শুটিং করেছিলাম আমরা। আমাদের সম্পর্কটা বরাবরই বন্ধুত্বপূর্ণ। সাত বছর পর আমরা একসঙ্গে কাজ করলেও আমাদের যোগাযোগ ছিল।

মৌ নি:সন্দেহে একজন দারুণ মানুষ ও অভিনেত্রী। আন্তর্জাতিকমানের একজন মডেল তিনি। তারসঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাসব সময়ই ভালো। নাটকের গল্পটিও চমৎকার। আমার বিশ্বাস নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঈদের নাটকে জুঁটি বাঁধলেন শিমুল-মৌ

প্রকাশিত : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০