করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ এবং মৃত্যু হচ্ছে অনেকের। ঘরবন্দি খেটে খাওয়া মানুষগুলো কাজ না করতে পেরে কর্মহীন হয়ে পড়েছেন। গরীব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাবার সংকট দেখা দিয়েছে।
এমতাবস্থায় শরীয়তপুর জেলা পরিষদের সহায়তায় ডামুড্যা উপজেলান ৩০০ গরিব, দুস্থ ও প্রতিবন্দী অসহায় পরিবারের মাঝে এান সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের মাঠ থেকে ত্রান বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ।এান সামগ্রীর প্যাকেটে রয়েছে ৮ কেজি চাল, ৩ কেজি আলু,১ কেজি ডাল,১ লিটার তৈল,১ কেজি লবন,১ প্যাকেট সেমাই,১ কেজি চিনি,১ টি মাস্ক,১ জোরা হ্যান্ডগ্লোব্স।
এ সময় শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল মুনসুর আজাদ(ভিপি শামিম)জেলা পরিষদের সদস্য হাবিবুন নাহার নিপা,পূ্র্ব ডামুড্যা ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন,কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু,জনস্বাস্থ্য প্রকৌশলী কাজি রিয়েল ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















