মাদারীপুরে ফ্রেন্ডস ৮৪ সংগঠনের পক্ষ থেকে ৩৬০ অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে নগদ ছয় লাখ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে মাদারীপুর এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শুভ উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।
করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি ফ্রেন্ডস ৮৪ নামে সংগঠনের দেশে ও প্রবাসে অবস্থানরত বন্ধুদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে ৩৬০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। তিনটি শ্রেণীতে ভাগ করে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। ক বিভাগে ফ্রেন্ডস ৮৪ এর ৩৬টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে এক লক্ষ আশি হাজার টাকা, খ বিভাগে পৌর এলাকার মধ্যবিত্ত পরিবারকে দুই হাজার টাকা করে দুই লক্ষ আট হাজার টাকা এবং পৌরসভার বিভিন্ন এলাকা হতে বাছাই করে হতদরিদ্র পরিবারকে এক হাজার টাকা করে দুই লক্ষ বিশ হাজার টাকা সর্বমোট ছয় লক্ষ আট হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা একে অপরকে সহায়তা করবো। করোনা পরিস্থিতি মোকাবেলা সকলের সহযোগিতা ছাড়া একা সরকারের পক্ষে সম্ভব নয়। আমরা ঈদে কেনাকাটা না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। এ বছর ঈদের জামাত হবে মসজিদে। এ সময় উপস্থিত ছিলেন,মাদারীপর উপজেলা চেয়ারম্যার ওবায়দুর রহমান খান (কালু) ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।
ফ্রেন্ডস ৮৪ সহায়তা কার্যক্রমের সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম মিয়া জানান, ফ্রেন্ডস ৮৪ মাদারীপুর একটি বন্ধু প্রতীম সংগঠন।
১৯৮৪ মাদারীপুর পৌরসভার ইউনাইটেড ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়, মাদারীপুর পাবলিক ইনস্টিটিউশন, চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ও মস্তফাপুর উচ্চ বিদালয় থেকে যেসকল বন্ধুরা এসএসসি পাশ করেছে তাদের নিয়ে এই সংগঠন গঠিত। এই সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবছর চেষ্টা করি মানবিক সহায়তা দেয়ার জন্য পাশাপাশি বন্ধুদের পূর্নমিলনী ও সামাজিক কর্মকান্ডের জন্য।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















