খাগড়াছড়ির রামগড়ে মুক্তিযোদ্ধা নূরে আলম খাঁ র দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের বল্টুরাম এলাকার প্রয়াত হোসেন মৌলবী আম্মদ খানের পুত্র মুক্তিযোদ্ধা নূর আলম খাঁ(৮০) গতকাল বৃহস্পতিবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মীরপুরে ছেলে মোহাম্মদ মাহবুব এর বাসায় মারা যায়।
আজ শুক্রবার (১৫ই মে) সকাল সাড়ে এগারোটায় রামগড় উপজেলার দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র তার কফিনে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেন। পরে তাকে বল্টুরাম কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান সাংবাদিকদের জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা নুরে আলম খাঁ দুই সেক্টর এর আওতাধীন সিলেট, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বীরত্বের সাথে সম্মুখ যুদ্ধে লড়াই করেছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















