০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ড. আনিসুজ্জামান ছিলেন বাতিঘর : আইজিপি

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভির শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, ‘আমাদের কাছে আনিসুজ্জামান ছিলেন বাতিঘরের মতো। এ মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক  অপূরণীয় ক্ষতি।’

শুক্রবার (১৫ মে) বিকেলে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় আইজিপি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ড. আনিসুজ্জামান ছিলেন প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত একজন আধুনিক মানুষ। বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতিতে তার রয়েছে অনন্য অবদান।’

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ড. আনিসুজ্জামান ছিলেন বাতিঘর : আইজিপি

প্রকাশিত : ০৮:৪২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০