১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামে চোরাই তেলসহ ২ চোরাকারবারী আটক, লরি জব্দ

নগরীর পাঁচলাইশ থানাধীন শুকলবহর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত ১১ হাজার ৯ শ ৪০ লিটার ফার্নেস অয়েল তেল উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-৭ এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্যাংক লরি (নেত্রকোণা-ঢ-৪১-০০২৩) জব্দ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে শুকলবহর এলাকায় ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের সামনে বহদ্দারহাট টু মুরাদপুর মূখী পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন চট্টগ্রা জেলার কর্ণফুলী থানার শিকলবাহা (তাতিয়া পুকুরপাড়) গ্রামের মৃত শহর আলীর পুত্র হাজী মোঃ আনছার আহাম্মদ (৪৭) ও একই থানার মৃত আঃ সোবাহানের পুত্র মোঃ নাছির উদ্দিন (৩৮) ।
র‌্যাব-৭ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক (এএসপি) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত চোরাইকৃত ফার্নেস অয়েল তেল এর আনুমানিক মূল্য ১১ লক্ষ ৯৪ হাজার টাকা এবং জব্দকৃত ট্যাংক লরির আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত আন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

লঘুচাপ দুর্বল হলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা

চট্টগ্রামে চোরাই তেলসহ ২ চোরাকারবারী আটক, লরি জব্দ

প্রকাশিত : ০৯:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০