১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শনের অনুরোধ অন্যথায় জরিমানা

দোকানের প্রকাশ্য স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রয় করতে অনুরোধ করা হয় এবং পাইকারি বিক্রেতাগণকে পণ্য বিক্রয়কালে অবশ্যই বিক্রয় রশিদ প্রদান করতে হবে বলে সতর্ক করা হয়।
ঔষধের দোকানসমূহ তদারকি করে তাদের বেশি দামে ঔষধ বিক্রয় না করতে সতর্ক করা হয় এবং ব্যবসায়ীবৃন্দকে অনৈতিক মুনাফা না করতে অনুরোধ জানান অভিযান পরিচালনায় থাকা কর্মকর্তারা।
আজ ১৫ মে শুক্রবার চট্টগ্রাম মহানগরীর মির্জারপুল বাজার, আতুরার ডিপো, কর্নফুলী কমপ্লেক্স ও রিয়াজ উদ্দিন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক তদারকি করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপ-পরিচালক ফয়েজ উল্যাহ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযান পরিচালনাকালে কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে বা বিক্রয়ের প্রস্তাব করে তবে ভোক্তাসাধারণকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।
অভিযান চলাকালীন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিজনেস বাংলাদেশ প্রতিবেদককে বলেন,জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

দোকানের সামনে মূল্য তালিকা প্রদর্শনের অনুরোধ অন্যথায় জরিমানা

প্রকাশিত : ১০:৩২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০