১২:০৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

প্রশাসনের সহযোগিতা পেল ১৪২ পরিবার

করোনা ভাইরাসের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন মালিক শ্রমিকের রোজি রোজগার বন্ধ হয়ে অনেকে পরিবার পরিজন নিয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছে।
পরিবহন শ্রমিকদের সহায়তা দেয়ার জন্য পটিয়া হালকা মোটরযান, চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ উপজেলা প্রশাসনের নিকট আবেদন করেন।
শ্রমিক নেতা হারুনুর রশীদের মানবিক আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা সম্প্রতি পরিবহন শ্রমিক সংগঠনের প্রায় ১৪২ জন সদস্যকে দুই দফায় ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেন।
শ্রমিক নেতা হারুনুর রশীদের সহযোগিতায় পটিয়ায় ১৪২ পরিবহন শ্রমিক পরিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাওয়ায় পরিবার পরিজন কিছুটা হলেও ডাল ভাতের ব্যবস্থা হয়েছে বলে শ্রমিকেরা জানান।
হালকা মোটযান শ্রমিক মোহাম্মদ তারেক বলেন, আমাদের নেতা হারুনুর রশীদ পরিবহন শ্রমিকেরা করোনা ভাইরাসের কারণে অভাবের মধ্যে দিনযাপন করায় বিষয়টি তিনি নেতা হিসেবে সবার মনের দুঃখ বুঝতে পেরেছেন এবং সবার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করেছেন।
তিনি অাসলেই একজন যোগ্য নেতার পরিচয় দিয়েছেন। এ বিষয়ে পটিয়া উপজেলা হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা তিনি একজন মানবিক মানুষ, শ্রমিকদের অসহায়ত্বের কথা উনাকে জানানোর পর উনি শ্রমিকদের জন্য সরকারীভাবে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছেন।
পটিয়ার প্রতিটি পরিবহন শ্রমিক ও শ্রমিকের পরিবার ত্রাণ সামগ্রী হাতে পেয়ে উনার জন্য দোয়া করতেছেন।এরকম শ্রমিক বান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা আমি আগে কখনো দেখিনি।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, হালকা মোটন যান শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আবদেন হাতে আসার পর যাচাই বাচাই করে দেখলাম তারা সবার সহযোগিতা পাওয়া দরকার করেনার কারণে তাদের রুজি রোজগার একদম বন্ধ হয়ে গেছে। আমরা তাদেরকে সামান্য হলে তাদের পরিবারের জন্য ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার চেষ্ঠা করেছি।

ট্যাগ :

হরমুজে নতুন প্রকল্প ‘প্রোজেক্ট ফ্রিডম’ ঘোষণা করলেন ট্রাম্প

প্রশাসনের সহযোগিতা পেল ১৪২ পরিবার

প্রকাশিত : ০১:৫৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০