চট্টগ্রামের রাউজান পৌরসভার ৩নং ওয়ার্ডের সীমানা পেরিয়ে ত্রাণ বিতরণ করছেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওয়ার্ড কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।
৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর জানে আলম জনির আহবানে ৫০ পরিবারকে নিজে পৌঁছে দিয়েছেন খাদ্য সামগ্রী। (১৫-মে) শুক্রবার বিকালে রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনির বাড়িস্থ মাঠে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে কাজী ইকবালের নেতৃত্বে পূর্ব গহিরা ফোরকানীয়া মাদ্রাসায় মাঠে ১৫০ পরিবারকে এক বস্তা করে চাউল বিতরণ করেন। একই স্থানে পূর্বে আরো ২০০ পরিবারে এক বস্তা করে চাউল বিতরণ করা হয়েছিল। এই পর্যন্ত সেখানে সাড়ে তিন’শ পরিবার পেয়েছে একবস্তা করে চাউল।
জানা যায়, স্থানীয় সমাজ সেবক মনচুর মিয়ার সার্বিক সহযোগীতায় এই চাউল বিতরণ হয়েছে। অপরদিকে গহিরা চৌমুনীতে শতাধিক অটোরিকশা চালকদের মাঝে কাউন্সিলর কাজী মোহাম্মাদ ইকবাল খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, বিশিষ্ট সমাজ সেবক মনচুর মিয়া, উদ্দীন, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কে এম আবদুল্লাহ আল মতিন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, মোজাম্মেল হক খোকন, জিকু দত্ত, সালমান শিফুলসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দরা।





















