যুদ্ধকালীন গেরিলা কমান্ডার সিরু বাঙালীর বায়েজিদ থানার পশ্চিম হাজিপাড়ার বাড়িতে পবিত্র রমজানের সময় সাকা চৌধুরী ক্যাডার মোঃ ওমর ও সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আজ দুপুরে সশস্ত্র হামলা চালায়।এতে তাঁর ৫/৬ জন আত্মীয় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সাকা ক্যাডারদের বিচারের দাবী জানান। একজন গেরিলা কমান্ডার বাড়িতে নাক্কারজনক হামলা জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য চট্রগ্রামের ডিসি,এসপি ও প্রশাসনের প্রতি অনুরোধ করেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মেহেদি হাসান,সাধারণ সম্পাদক সেলিম রেজা,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী,সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন রানা,চট্রগ্রাম মহানগর সভাপতি এমএ হান্নান শাহ, সাধারণ সম্পাদক শেখ আফজাল জুনায়েদ জুয়েল,উত্তর সভাপতি জসিম উদ্দিন তালুকদার,সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আমিন,দক্ষিণ সভাপতি খুরশিদ উল আলম খোকন,সাধারণ সম্পাদক শফিউল আজম প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ





















