০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

চলে গেলেন সংগীতজ্ঞ আজাদ রহমান

মারা গেলেন প্রখ্যাত সংগীত পরিচালক, সংগীতজ্ঞ আজাদ রহমান। রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতলে হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার(১৬ই মে) বিকেল সড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….রাজিউন) তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজাদ রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলছিল। এরইমধ্যে শনিবার বিকলে না ফেরার দেশে চলে গেলেন তিনি। মৃত্যুকালে আজাদ রহমান স্ত্রী এবং তিন মেয়ে রেখে গেছেন।

‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাবো’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি’সহ বহু গানের সঙ্গে জড়িয়ে ছিলেন আজাদ রহমান। কোনোটির সুরকার তিনি, কোনোটির সংগীত পরিচালক।

রাজ্জাক পরিচালিত প্রথম ছবি ‘অনন্ত প্রেম’-এ ‘ও চোখে চোখ পড়েছে যখনই’ গানটি ব্যবহৃত হয়।

খুরশিদ আলম ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে আজাদ রহমানের সুর করা এই গানের কথা লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক আজাদ রহমান ১৯৪৪ সালের ১লা জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন।
কলকাতার জনপ্রিয় বাংলা ছবি ‘মিস প্রিয়ংবদা’র সংগীত পরিচালনা দিয়ে চলচ্চিত্রের গানে তার পথচলা শুরু। এই ছবিতে তার পরিচালনায় গান গেয়েছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়। বাংলাদেশে তিনি প্রথম সংগীত পরিচালনা করেন বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ ছবিতে। এরপর ‘বাদী থেকে বেগম’, ‘এপার ওপার’, ‘পাগলা রাজা’, ‘অনন্ত প্রেম’, ‘আমার সংসার’, ‘মায়ার সংসার’, ‘দস্যুবনহুর’, ‘ডুমুরের ফুল’, ‘মাসুদ রানা’সহ বহু ছবির সংগীত পরিচালনা করেছেন তিনি। বাংলা একাডেমি থেকে দুই খণ্ডে প্রকাশ হয়েছে আজাদ রহমানের লেখা সংগীত বিষয়ক বই ‘বাংলা খেয়াল’। বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘গোপন কথা’ নামের একটি সিনেমা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

চলে গেলেন সংগীতজ্ঞ আজাদ রহমান

প্রকাশিত : ০৯:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০