০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

মানবিক যোদ্ধা উপাধিতে ভূষিত হলেন জেলা প্রশাসক কাউনাইন

সৈয়দা ফারহানা কাউনাইন একজন প্রশাসক। একজন করোনাযোদ্ধা। করোনায় সবার ঘরে থাকাকে নিশ্চিত করতে যে শ্রেণিকে বাহিরে থেকে সংগ্রাম করতে হচ্ছে, সৈয়দা ফারহানা কাউনাইন সেই সংগ্রামী শ্রেণির প্রধান সেনাপতি। এই যুদ্ধে তিনি কেবল দূর থেকে নির্দেশ দিচ্ছেন এমন নয়। মাঠে-ময়দানে সবার সাথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধ পরিচালনা করছেন তিনি।

করোনায় মানুষকে কিভাবে বেশি সেবা দেয়া যায় সেজন্য দফায় দফায় মিটিং করছেন। কখনোবা সেবার পরিধি বাড়াতে ভিন্ন ভিন্ন পন্থায় নানাকিছু উদ্বোধন করছেন। কখনো নিজ হাতে ত্রাণ বিতরণ করছেন। অনুদান প্রদান করছেন। এভাবেই ছুটে চলছেন নিরন্তর। তারপরও কি তিনি ক্লান্ত হচ্ছেন? মোটেই না।বরং তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বার বার বলছেন, ‘আপনাদের যার যখন যে ধরণের সমস্যা হবে আমাকে বলবেন। সেটা আমি পারবো কি না তা আপনাদের দেখার বিষয় নয়। আপনাদের কাজ আমাকে ইনফর্ম করা’।

মানুষ সহযোগিতা পেয়ে খুশি হলেও তিনি বুকের ভেতর চিনচিনে একটি ব্যাথা অনুভব করেন। তিনি বলেন, আমার খুব কষ্ট হয় এই ভেবে যে, কেন একদল মানুষ নিবে আর একদল দিবে। যারা আজ গ্রহণ করছে একদিন তারাও দাতাদের মতো হবে সেই সমতার বাংলাদেশের স্বপ্ন দেখেন। মানবতার জন্য তার এই অবিরাম ছুটে চলা, তার বিচক্ষণ নেতৃত্ব, সুচিন্তিত পদক্ষেপ ও সদৃঢ় সিদ্ধান্তের মাধ্যমে অতুলনীয় যে অবদান রেখে চলছেন সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

নাসিব নরসিংদী জেলা নারী উদ্যোক্তা কাউন্সিল তাকে গত ১২ মে-২০২০, মঙ্গলবার “মানবিক যোদ্ধারা কখনো হারেনা” খচিত উত্তরীয় পরিয়ে দেন-মিসেস কামরুন নেছা, সভাপতি: নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল, নরসিংদী জেলা শাখা। সেইসাথে তারা তাকে একজন ‘মানবিক যোদ্ধা’ ও ‘দরদী জেলা প্রশাসক’ হিসাবে আখ্যায়িত করেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগে বিতর্কে নেইমার

মানবিক যোদ্ধা উপাধিতে ভূষিত হলেন জেলা প্রশাসক কাউনাইন

প্রকাশিত : ০৯:৪০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০