০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অবৈধ রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির নজিরবিহীন তোড়জোড়!

  • সুপার পেট্রোকেমিক্যালকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ।
  • জুনিয়র কর্মকর্তাদের নিয়ে সাত সদস্যের কমিটি ।
  • সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদন জমায় সময় মাত্র তিন দিন ।
  • ৩০টির বেশি অনুমোদন ছাড়াই প্ল্যান্ট নির্মাণ ও যন্ত্রপাতি আমদানির অভিযোগ ।
  • বছরে ১২ লাখ টন ক্রুড আমদানির আবেদন ।

প্রথম আবেদনেই মেলেনি সরকারি অনুমোদন। এরপরও চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণকাজ এগিয়েছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসির রিফাইনারি। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই বিশাল এই শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করেছে প্রতিষ্ঠানটি। আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগও রয়েছে। অথচ এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত ও অনুমোদনসংক্রান্ত জটিলতা নিষ্পত্তির আগেই প্রতিষ্ঠানটিকে রিফাইনারি স্থাপনের সুযোগ দিতে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সাত সদস্যের একটি কমিটি গঠন করে মাত্র তিন দিনের মধ্যে সরেজমিন পরিদর্শন ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে তুলনামূলক জুনিয়র কর্মকর্তাদের অন্তর্ভুক্তি এবং এত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যাচাইয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো নিয়ে খোদ বিপিসির ভেতরেই প্রশ্ন উঠেছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমোদন না পাওয়ায় সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি স্থাপনের প্রথম আবেদন নাকচ হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তের পরও কীভাবে নির্মাণকাজ অব্যাহত রয়েছে এবং কোন কর্তৃপক্ষের অনুমোদনে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি হয়েছে, তার স্পষ্ট ব্যাখ্যা নেই। এখন নতুন করে বিপিসির কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটির অনুমোদনের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে জ্বালানি খাতে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব স্বাক্ষরিত আদেশে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সুপার পেট্রোকেমিক্যালের রিফাইনারি প্ল্যান্ট সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে এ জন্য সময় দেওয়া হয়েছে মাত্র তিন দিন। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি বৃহৎ রিফাইনারির প্রযুক্তিগত সক্ষমতা, অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, পরিবেশগত প্রভাব, কাঁচামাল প্রক্রিয়াকরণের উপযোগিতা এবং প্রয়োজনীয় সরকারি অনুমোদন যাচাই করতে মাত্র তিন দিন কি যথেষ্ট? কমিটিতে জ্যেষ্ঠ ও অভিজ্ঞ কর্মকর্তাদের পরিবর্তে তুলনামূলক জুনিয়র কর্মকর্তাদের অন্তর্ভুক্তির কারণও স্পষ্ট নয়।

জ্বালানি বিভাগ ও বিপিসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুপার পেট্রোকেমিক্যালের অনুমোদনসংক্রান্ত বিষয়ে প্রভাবশালী একটি মহলের তৎপরতা রয়েছে। প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় শর্ত পূরণের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই না করে অনুমোদনের পথ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের মতে, প্রথম আবেদন নাকচ হওয়ার পর নতুন করে অনুমোদনের উদ্যোগ নেওয়া হলে আগের সিদ্ধান্তের কারণ, পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতি এবং নতুন আবেদনের আইনগত ভিত্তি পরিষ্কার করা জরুরি।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ৩০টির বেশি অনুমোদন, ছাড়পত্র ও লাইসেন্স প্রয়োজন হতে পারে। এর মধ্যে রয়েছে বিপিসি, বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিস্ফোরক পরিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট অনুমোদন। পরিবেশগত ছাড়পত্র, অগ্নিনিরাপত্তা, বিস্ফোরক ব্যবস্থাপনা, কারখানার লে-আউট, শিল্পনিরাপত্তা, আমদানি পারমিট, কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধন এর মধ্যে অন্যতম। অভিযোগ রয়েছে, এসব প্রয়োজনীয় অনুমোদনের বিষয় নিষ্পত্তি হওয়ার আগেই প্রতিষ্ঠানটির নির্মাণ ও আমদানি কার্যক্রম এগিয়েছে।

এদিকে সুপার পেট্রোকেমিক্যাল তাদের রিফাইনারিতে পরিশোধনের জন্য বছরে ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমতি চেয়ে বিপিসির কাছে আবেদন করেছে। এর মধ্যে চার লাখ টন লাইট ক্রুড এবং আট লাখ টন হেভি ক্রুড আমদানির প্রস্তাব রয়েছে। কিন্তু যে প্রতিষ্ঠানের রিফাইনারি স্থাপনের অনুমোদন নিয়েই প্রশ্ন রয়েছে, তাদের বছরে ১২ লাখ টন কাঁচামাল আমদানির অনুমতি দেওয়ার আগে প্রকৃত উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত উপযোগিতা, নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা কীভাবে যাচাই করা হবে, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

নথিপত্র পর্যালোচনায় কাঁচামাল আমদানির পরিকল্পনা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে কনডেনসেট ও লাইট ক্রুডের সংজ্ঞাগত ও গুণগত পার্থক্য যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, কনডেনসেট মূলত প্রাকৃতিক গ্যাসের সঙ্গে পাওয়া তরল উপজাত, অন্যদিকে ক্রুড অয়েল তেলক্ষেত্র থেকে উত্তোলিত অপরিশোধিত খনিজ তেল। উৎস, রাসায়নিক গঠন, ঘনত্ব ও পরিশোধন প্রক্রিয়ায় এ দুটির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। ফলে কাঁচামালের প্রকৃত পরিচয় ও গুণগত মান যাচাই না করে আমদানির অনুমতি দেওয়া হলে শুল্কায়ন, উৎপাদন ও নিয়ন্ত্রণব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে।

সুপার পেট্রোকেমিক্যালের ২০২৭ সালের উৎপাদন ও সরবরাহ পরিকল্পনা নিয়েও নথিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসাইন স্বাক্ষরিত গত ১০ আগস্টের একটি চিঠিতে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০২৭ সালের সম্ভাব্য জ্বালানি সরবরাহের পরিমাণ জানতে চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর বিপিসিকে দেওয়া চিঠিতে সুপার পেট্রোকেমিক্যাল জানায়, ২০২৭ সালে তারা বিপিসিকে ২ লাখ ৫৬ হাজার ৫০০ টন অকটেন, ১ লাখ ১৯ হাজার টন পেট্রল, ৪ লাখ ৬৬ হাজার ৫০০ টন ডিজেল এবং ৩ লাখ ৬১ হাজার টন হাই সালফার ফার্নেস অয়েল (এইচএফও) সরবরাহের পরিকল্পনা করছে। এসব পণ্য উৎপাদনের জন্য বছরে চার লাখ টন লাইট ক্রুড ও আট লাখ টন হেভি ক্রুড আমদানি প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দেওয়া হিসাব অনুযায়ী, চার ধরনের জ্বালানির সম্ভাব্য সরবরাহের পরিমাণ দাঁড়ায় ১২ লাখ ৩ হাজার টন। অন্যদিকে কাঁচামাল আমদানির পরিকল্পনা ১২ লাখ টন। এই হিসাবের সঙ্গে রিফাইনারির প্রকৃত উৎপাদন সক্ষমতা, কাঁচামালের গঠন, পরিশোধন প্রক্রিয়ায় ক্ষয়ক্ষতি এবং উপজাত উৎপাদনের সামঞ্জস্য কীভাবে নিশ্চিত করা হবে, তা নিয়েও প্রযুক্তিগত ব্যাখ্যা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, কেবল উৎপাদন ও সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে একটি রিফাইনারির সক্ষমতা নির্ধারণ করা যায় না; এর জন্য প্রকৌশলগত নকশা, প্রযুক্তিগত মূল্যায়ন ও পরীক্ষামূলক উৎপাদনের তথ্য যাচাই জরুরি।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে যন্ত্রপাতি আমদানি ও শুল্ক পরিশোধ নিয়ে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করা হয়েছে এবং এসব আমদানিতে শত শত কোটি টাকার শুল্ক ফাঁকির সুযোগ তৈরি হয়েছে। তবে অভিযোগের প্রকৃত সত্যতা ও আর্থিক পরিমাণ নির্ধারণে আমদানি-সংক্রান্ত বিল অব এন্ট্রি, এলসি, ইনভয়েস, এইচএস কোড, শুল্কায়ন নথি এবং বন্ড সুবিধার অনুমোদন যাচাই করা প্রয়োজন। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে এসব নথির পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে।

জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, একটি রিফাইনারি শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়; এর সঙ্গে দেশের জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রার ব্যবহার, পরিবেশ ও জননিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। যথাযথ প্রযুক্তিগত মূল্যায়ন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করে এ ধরনের স্থাপনা পরিচালনার সুযোগ দেওয়া হলে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, রাসায়নিক দূষণ এবং শিল্পদুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকায় এ ধরনের প্রকল্পের পরিবেশগত প্রভাব যথাযথভাবে যাচাই করা অত্যন্ত জরুরি।

এ অবস্থায় সুপার পেট্রোকেমিক্যালের প্রথম আবেদন কেন নাকচ হয়েছিল, পরবর্তী সময়ে কোন পরিবর্তনের ভিত্তিতে নতুন করে অনুমোদনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কীভাবে নির্মাণকাজ ও যন্ত্রপাতি আমদানি এগিয়েছে, কত টাকার শুল্ক পরিশোধ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির প্রকৃত উৎপাদন সক্ষমতা কত—এসব প্রশ্নের জবাব প্রয়োজন। একই সঙ্গে বিপিসির কমিটি গঠনের আদেশ, সদস্যদের যোগ্যতা, কার্যপরিধি এবং পরিদর্শন প্রতিবেদনের ভিত্তি প্রকাশের দাবি উঠেছে। সংশ্লিষ্টদের মতে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিপিসি, এনবিআর, কাস্টমস ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে নিরপেক্ষ তদন্ত ছাড়া এ প্রকল্পের অনুমোদন বা কাঁচামাল আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ রক্ষার চেয়ে দেশের জ্বালানি নিরাপত্তা, রাষ্ট্রীয় রাজস্ব, পরিবেশ সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রধান দায়িত্ব।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে বিভাগীয় মামলা, সাময়িক বরখাস্ত

অবৈধ রিফাইনারিকে বৈধতা দিতে বিপিসির নজিরবিহীন তোড়জোড়!

প্রকাশিত : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬