০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ইবনে সিনার সাবেক কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের’ তীব্র প্রতিবাদ

দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি PLC’-এর সাবেক কর্মচারী মোহাম্মদ সামছুল হকের দায়ের করা ধারাবাহিক মিথ্যা জিডি, অসত্য মামলা, ভুয়া অভিযোগ ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১১ নভেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের নারায়ণগঞ্জ-৪ সেলস বিভাগের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সেলস বিভাগের এরিয়া ম্যানেজার ইয়াকুব আলী, মানিকগঞ্জ এরিয়া ইনচার্জ রুহুল আমিন, নিরাপত্তাকর্মী মো. খাইরুল ইসলাম ও রাকিবুল ইসলাম, হেড গার্ডেনার মোকাদ্দেছ আলী এবং গাজীপুর কারখানার ওয়াশিং পারসন মেরিনা খাতুন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সহকারী সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় কোম্পানি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৪ সালের আগস্ট মাসে মোহাম্মদ সামছুল হককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এরপর থেকেই তিনি ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হন।

বক্তব্যে উল্লেখ করা হয়, সামছুল হক রংপুর কোতোয়ালি থানায় দুইবার সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন (সিআর মামলা নং-৪৫/২০২৫)। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত চালিয়ে অভিযোগের কোনো সত্যতা না পাওয়ায় গত ৮ আগস্ট ২০২৫ তারিখে বিজ্ঞ আদালত মামলাটি সরাসরি খারিজ করে দেন।

কর্মকর্তারা অভিযোগ করেন, আদালতের রায় কোম্পানির পক্ষে যাওয়ার পরও সামছুল হক থামেননি। তিনি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট অভিযোগ জমা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মচারীরা জানান, এ ধরনের অপপ্রচারের ফলে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তারা এই ষড়যন্ত্র ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
উল্লেখ্য, উপস্থিত কর্মচারীদের মধ্যে বেশ কয়েকজন সামছুল হকের নিকটাত্মীয়। তারা স্পষ্ট জানান, সামছুল হকের এই মিথ্যা ও বানোয়াট কর্মকাণ্ডের সাথে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা নিজেরাও এই ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিক সমাজকে সঠিক ও নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরার আহ্বান জানানো হয়।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার রায়হান হাবীবের বিরুদ্ধে বিভাগীয় মামলা, সাময়িক বরখাস্ত

ইবনে সিনার সাবেক কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন: ‘মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের’ তীব্র প্রতিবাদ

প্রকাশিত : ০৩:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬