চট্টগ্রামে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বটতলী এলাকায় ইত্যাদি স্টোরে অভিযানে চালিয়ে ১০০লিটার টিসিবি তেল জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
শনিবার( ১৬মে) বিকালে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহ: কমিশনার (ভূমি) মো:শরিফ উল্ল্যাহ। জানা যায়,দোকানদারকে অনেকবার জিজ্ঞাসা করার পরও স্বীকার করেননি তার দোকানে টিসিবির তেল আছে।
শেষে পুরো দোকান তল্লাশী করার কথা বলার পর স্বীকার করেন দোকানদার। এই সময় ৫ হাজার টাকা জরিমানা ১০০ লিটার তেল জব্দ করা হয়। একই স্থানে আরও ২ দোকানিকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরীফ উল্যাহ জানান, রমজান উপলক্ষে আদা, তেল, পিয়াঁজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।অভিযান চলমান থাকবে। এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশবাহিনীর দল।























