বৈশ্বিক দূর্যোগ করোনা মোকাবেলায় আজ ১৭মে রবিবার সকাল ১১টায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে ডেভেলপমেন্ট ইনিশিয়্যাটিভ ফর পিপলস্-দীপ এর উদ্দ্যোগে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ৫০জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দীপ এর প্রেসিডেন্ট সুকমল রায় এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী বলেন, অদূশ্য মহামারী সারা পৃথিবীকে আক্রান্ত করেছে। বিশ্বের বড় বড় দেশগুলো মহামারী নিয়ন্ত্রনে হিমসিম খাচ্ছে। এখন পর্যন্ত এর কোন প্রতিষেধক তৈরী হয়নি তার পরও আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশে এই মহামারী অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে।
এই মহামারী থেকে আমাদেরকে বাঁচতে হলে সামাজিক দুরত্ব তথা শারিরিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। এসময় ২নং-ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম সরকার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, ইশানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দীন লাবলু, সাধারণ সম্পাদক হিরনময় রায়, দীপ এর নির্বাহী পরিচালক সত্য গোপাল অধিকারী, উপ-সহকারী প্রেসিডেন্ট মোঃ দেলোয়ার হোসেন বিপুল, উপ-নির্বাহী পরিচালক মানিক অধিকারী ও কোষাদক্ষ কৈলাশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
ছবিরক্যাপশনঃ আজ ১৭মে রবিবার সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নির্দেশে বে-সরকারী প্রতিষ্ঠান দীপ এর উদ্দ্যোগে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ৫০জন প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ























