মহামারী করোনায় যখন দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, তখন উপজেলা প্রশাসনের প্রশাপাশি জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য দিনারাত ২৪ ঘন্টাই পরিশ্রম করে যাচ্ছিলেন পুলিশ নামের এই মানুষ গুলো।
কিন্তু কে জানতো, আজ ভাগ্যের এই নির্মম পরিহার তাদেরকেই ঘ্রাস করবে?
হুমমম, বলছিলাম ফেনীর দাগনভূঞা থানা পুলিশের কথা। দাগনভূঞায় এই পর্যন্ত করোনা শনাক্ত হয়ছে ৯ জনের শরীরের। তাদের মধ্যে ৪ জনই থানার এসআই ও কনস্টেবল।
এরা হলো, এসআই মহিউদ্দিন, বোরহান উদ্দিন (ওসির বডিগার্ড), জয়নাল (কনস্টবল), মনির (কনস্টেবল)।
গতকাল শনিবার ফেনীতে নতুন করে ৩১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ফেনী সদরে ১৪ জন, দাগনভূঞা ৪ জন, পরশুরামে ৪ জন, ছাগলনাইয়া ৩ জন, সোনাগাজী ৪ জন, ফুুুলগাজী ২ জন।
শনিবার রাতে সময়ের বাতায়নকে বিষয়টি নিশ্চিত করেন জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রুবাইয়েত বিন করিম।
উল্লেখ্য, জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬১ জনে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















