করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঐতিহ্যবাহী বন্দর প্রেসক্লাব। রোববার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় বন্ধন ওয়াই ফাই ডটনেট এর ব্যাবস্থাপনা পরিচালক ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকীর নিজস্ব অর্থায়নে ২৮১ পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও, খিচুরির চাল, সেমাই ও চিনি।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মে বোরক হোসেন কমল খান, প্রধান উপদেষ্টা জি.এম.মাসুদ, উপদেষ্টা আতাউর রহমান ও সরদার মোহাম্মদ আলীম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সহ-সভাপতি কাজিম আহম্মেদ, যুগ্ম সম্পাদক হাজী মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মেহেবুব মিয়া, নির্বাহী সদস্য নূরুজ্জামান মোল্লা, সদস্য মাহফুজুল আলম জাহিদ, জি এম সুমন, দ্বীন ইসলাম দীপু, শাহজামাল, মেহেদী হাসান রিপন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















