করোনা ভাইরাসের মহামারি দূর্যোগের সময় ৩য় দফায় চট্টগ্রামের পটিয়া রেলস্টেশনে ভাসমান ও ছিন্নমূল মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। হযরত শাহ আমিরুজ্জামান স্মৃতি ফউন্ডেশনের পক্ষ থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টাবৃন্দ পীরজাদা এস.এম মহিউদ্দিন আমিরী, পীরজাদা এস.এম মোরশেদুজ্জমান আমিরী, কাজী সোহেল , সংগঠনের সহ সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মুঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম ও ফোরকানুল হক, সাংগঠনিক সম্পাদক ইউছুপ মিজান, সাহিত্য সম্পাদক সাজেদুৃল করিম, প্রচার সম্পাদক ইকবাল হোসেন,সিনিয়র সদস্য মুঃ তারেক, সিনিয়র সদস্য রাশেদ হোসেন, সদস্য নাছির, সদস্য তামজিদ প্রমূখ।
এসময় সংগঠনের সহ সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, শাহ আমিররুজ্মান স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন সময় জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছে। এর ধারাবাহিকতায় এ যাবত বিভিন্ন কর্মসূচি পালন করেছে।






















