মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার জেলার সকল ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সাথে বিকাল ৪ টার পর থেকে সকল ধরনের যানবাহন বন্ধ রাখা হবে।
আগামীকাল ১৮ মে (সোমবার) বিকাল চারটার পর থেকে আদেশ কার্যকর হবে বলে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকের দেওয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঈদে কয়েকটি শর্ত সাপেক্ষে কিছু দোকানপাট খোলার অনুমতি দিলেও গত কয়েকদিন শর্তের কিছুই মানা হচ্ছে না। অন্যতাই সোমবার ১৮ তারিখ বিকেল চারটার পর থেকে সকল ধরনের দোকানপাঠ ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পণ্যবাহী পরিবহণ এই নির্দেশের আওতামুক্ত থাকিবে। এই ছাড়া কাঁচা বাজার অন্যান্য সরকার ঘোষিত কার্যক্রম চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এই নির্দেশ কেউ অমান্য করিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়।






















