০৬:০০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

চট্টগ্রাম শহরে প্রবেশ ও বাহির নিয়ন্ত্রনে কঠোর পুলিশ

নগরবাসীর বৃহৎ স্বার্থে করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই অংশ হিসেবে আজ রোববার ( ১৭ মে) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও বাহির পথে নিয়ন্ত্রন আরোপ করেছে সিএমপি ।
আজ রোববার বিকেলে সিএমপি কমিশনার কর্তৃক জারীকৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সিএমপির জনসংযোগ শাখার অতিঃ উপ-কমিশনার মোঃ আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চি করে বলেন কোন ব্যক্তি বা পরিবহন একান্ত জরুরী প্রয়োজন ব্যতীত যাতে চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ বা বাহিরে যেতে না পারেন সেজন্য আজ সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন প্রবেশমুখে চেকপোস্ট জোরদার করা হয়েছে।
তবে জরুরী সেবা ও রপ্তানি পণ্য সরবরাহ কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। এমতাবস্থায় যথোপযুক্ত কারণ ব্যতীত কোন ব্যক্তি বা যানবাহন নগরীতে প্রবেশ ও বাহির হবার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন সিএমপি কমিশনার মোঃ মাহবুবর রহমান।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

চট্টগ্রাম শহরে প্রবেশ ও বাহির নিয়ন্ত্রনে কঠোর পুলিশ

প্রকাশিত : ১২:৩৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০