১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ফটিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন

ফটিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে বজল অাহমদ (৭৯) নামে এক মৃত ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। রোববার (১৭ মে) উপজেলার নাজিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এবিসি এলাকায় তার লাশ দাফন করে প্রশাসনের লোকজন।

মৃত ব্যক্তি ওই এলাকার মৃত অাব্দুল হাকিমের পুত্র। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল অারেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মৃত ব্যাক্তির বাড়ী ফটিকছড়িতে হলেও তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজারে নিজস্ব বাসভবনে পরিবারসহ দীর্ঘ দিন ধরে বসবাস করছেন।

পরিবারের সদস্যরা জানান, বিগত এক সপ্তাহ যাবৎ তিনি জ্বর, কাঁশি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। গত শুক্রবার রাত ৩ টায় করোনা উপসর্গ নিয়ে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ৮ টায় হাসপাতালটির আইসিইউতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

রোববার দুপুরে তাকে ফটিকছড়ির এবিসি এলাকায় দাফন করা হয়। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীর বাসবভনে হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। জানা যায়, তিনি দীর্ঘদিন ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানো শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

ফটিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন

প্রকাশিত : ১২:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০