১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

স্বাস্থ্যবিধি অমান্য করায় লোহাগাড়ায় প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করা মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ বিভিন্ন মার্কেটের ৯ প্রতিষ্ঠানকে মোট ১লক্ষ ৩৫টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ মে (রোববার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, উপজেলার মার্কেটের ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।তিনি ব্যবসায়ীদেরকে সাবধান করে বলেন,এই অবস্থা চলতে থাকলে সামনে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সময় বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাথে ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

স্বাস্থ্যবিধি অমান্য করায় লোহাগাড়ায় প্রায় দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত : ১২:৪৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০