প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আহবানে সারা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও মবিল যমুনা বাংলাদেশ, ঢাকার ব্যবস্থাপনা পরিচালকের আর্থিক অনুদানে উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) দূর্যোগ পরিস্থিতিতে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৩২শ পরিবারের তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ওই তালিকাভুক্ত ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের বিতরন ব্যবস্থাপনায় উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও উপজেলা পরিষদ মাঠে ১৫শ ব্যাগ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের ভূমি সংস্কার উপ সচিব তরফদার আক্তার জামিল, উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো, স্থানীয় গণ্যমান্য মোঃ নাসির উদ্দিন সিকদার (সান্টু) প্রমুখ। মানবিক সহায়তার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তৈল, লবন, সেমাই, গুড়া দুধ ইত্যাদি।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, উপজেলার প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত, সমাজে নির্যাতিত নির্গিত অসহায় মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে ৩হাজার ২শ পরিবারের তালিকা করা হয়েছে। মানবিক সহায় প্রদান করায় জন্য বসুন্ধরা গ্রুপ ও মুবিল যমুনা বাংলাদেশ কর্তৃপক্ষ ও ত্রান সমন্বয়কারী বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সচিব মোঃ সামছুর রহমানকে দশমিনা উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ ইকবাল মাহামুদ লিটন সমাজের নিষ্পেষিত গণমানুষের মাঝে স্বনামধন্য বসুন্ধরা গ্রুপকে দশমিনা ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের গোলখালী স্লুইজগেট ও কাটাখালীর পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১হাজার ৭শ পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করার কথা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ


























