০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

খোজ মিললো ‘নিখোজ’ হওয়া কল্যাণ পার্টির মহাসচিবের

নিখোজ হওয়া বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।  আজ শনিবার সকালে তিনি তাঁর ভাই মিজানুর রহমানকে ফোন করে জানিয়েছেন, তিনি ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আছেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ভাইয়ের খোঁজ পাওয়ার বিষয়টি জানানোর জন্য তাঁর প্রেস উইংকে জানান মিজানুর রহমান।  বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘নিখোঁজ’ মহাসচিব আমিনুর রহমানের খোঁজ পাওয়া গেছে।  তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবির উত্তর বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ নাজমুল আলম বলেন, ‘আমিনুরের সন্ধানে আমরা অনেক দিন ধরে কাজ করছিলাম।  হঠাৎ গতকাল দেখি, তাঁর মোবাইল ফোনটি সচল।  তারপর তাঁকে আমরা উদ্ধার করি।  একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, আমিনুর রহমান ১১০ দিন নিখোঁজ ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

খোজ মিললো ‘নিখোজ’ হওয়া কল্যাণ পার্টির মহাসচিবের

প্রকাশিত : ১২:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭