নেত্রকোণার কলমাকান্দায় সরকারি নির্দেশ অমান্য করায় দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালতে কাপড় ব্যবসায়ীসহ ৫ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে ) উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মো. সোহেল রানা । ওই সময় সরকারি নির্দেশ অমান্য করায় কলমাকান্দা ইউনিয়ন পরিষদ মসজিদ মার্কেটের জুতা ব্যবসায়ী মো. অহিদ মিয়া, মো. জুলহাঁস ও মো. হাসান তাদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে ও মধ্যে বাজারের কাপড় ব্যবসায়ী চন্দন সাহা কে ১৫ হাজার টাকা এবং অঞ্জন রায়কে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড ধার্য করে তাদের কাছ থেকে সর্বমোট ২৯ হাজার নগদ আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. সোহেল রানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধ সরকারি নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে উপজেলার কলমাকান্দা সদর বাজারে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, উপজেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















