১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

নরসিংদীতে গরিবদের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু

নরসিংদীতে গরিব ও দুস্থ মানুষের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু করলো বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৮ মে) রায়পুরা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যাবস্থাপনায় অসহায় এবং নিম্ন আয়ের পরিবারকে সহায়তার জন্য ‘সম্প্রীতির বাজার’ নামে একটি বাজার চালু করা হয়।

এই বাজারের মাধ্যমে রায়পুরা এবং বেলাবো উপজেলার এক হাজার অসহায়, দুস্থ এবং নিম্ন আয়ের পরিবারকে সাহায্য দেওয়া হয়। এ বাজারে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবারগুলোর মাঝে বিনামূল্যে মাস্ক, চাল, শুস্ক খাদ্য সামগ্রী (ডাল, আটা, লবন ও নুডলস) ও বিভিন্ন প্রকার সবজি এবং কৃষি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের খাদ্য সহায়তার পাশাপাশি প্রান্তিক সবজি চাষীদের নিকট থেকে বিপুল পরিমান সবজি ন্যায্যমূল্যে ক্রয় করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিএসপি, এনডিসি, পিএসসি, কমান্ডার, ৯ আর্টিলারি ব্রিগেড।

এছাড়াও উক্ত কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, লে. কর্নেল গাজী আবদুস সালাম পিএসসি, জি (অধিনায়ক ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ শফিউর রহমান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

নরসিংদীতে গরিবদের জন্য ‘সম্প্রীতির বাজার’ চালু

প্রকাশিত : ০৮:৩৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০