১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান

কিশোরগঞ্জ যোনের ঈশ্বরগঞ্জ এরিয়ার গ্রামীণ ব্যাংকের ১২টি শাখায় দ্বিতীয় পর্যায়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। করোনার মহামারিতে অসহায় হয়ে পড়া ৩শ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার উপজেলার মাইজবাগ শাখায় এরিয়া ম্যানেজার আ.হাদী মামুন এসহায়তার পণ্য সামগ্রী অসহায়দের হাতে তোলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক লুৎফর রহমান আজাদ শান্ত, সহকারী শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্যাংক অফিসার শিলা রানী দেবনাথ প্রমুখ।

খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল ৩০কেজি, ডাল ৪ কেজি, তেল ২লিটার, আলু  ৮কেজি, পেঁয়াজ  ৪কেজি, লবন  ২কেজি, সাবান ৪টি, সেমাই ২প্যাকেট, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, খেজুর আধা কেজি, দুধ ১ প্যাকেট ও নগদ ৬শ টাকা।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

নাসিব নির্বাচনকে ঘিরে সদস্যদের ঐক্যবদ্ধ দাবি – আগের নিয়মে ভোট, আগের মতো ফি

ঈশ্বরগঞ্জে গ্রামীণ ব্যাংকের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত : ০৪:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০