০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী নিহত

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রুপা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামের মো. ফিরোজ মীরের মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। ঘটনার পরই মোটরসাইকেল চালক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটককৃত মোটর সাইকেল চালক ইমরান আকন পৌর এলাকার বৈচন্ডী গ্রামের বাবুর্চি সুমন আকনের ছেলে ও ট্রাক চালক সোহাগ হোসেন এম.খান গ্রুপের কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রূপা আক্তার তার ছোট বোন সোনামনিকে নিয়ে ঈদের কেনাকাটা করতে ইমরান আকনের ভাড়ায় মোটরসাইকেলে বাড়ি থেকে নলছিটি শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মালিপুর এলাকায় একই দিক থেকে আসা এম.খান গ্রুপের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে তারা রুপা ও তার বোন সড়কেক পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রূপা আক্তারকে মৃত্যু ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক মো. সোহাগকে আটক করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য মোটরসাইকেল চালক ইমরান আকনকেও থানায় আনা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ঝালকাঠির নলছিটিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রী নিহত

প্রকাশিত : ০৪:২০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০