০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১২

গাজীপুরে নতুন করে আরো ৪৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এই পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১২।

মঙ্গলবার (১৯ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ গাজীপুরের ৩১৬ জনের নমুনা পরীক্ষার পর নতুন ওই ৪৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে ৩৭ জন সদর,  ৬ জন কালিয়াকৈর, একজন  কালীগঞ্জ এবং ২ জন কাপাসিয়া উপজেলার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুসারে, এ পর্যন্ত গাজীপুরের ৬ হাজার ৪৮৯ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে  করোনা  পজিটিভ শনাক্ত হন ৬১২ জন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সদরে। এখানে আক্রান্ত ৩৩৩ জন ।

এছাড়া কালীগঞ্জে ১০৭ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬২ জন এবং শ্রীপুরে ৩০ জনের করোনায় আক্রান্ত  হয়েছেন ।

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

গাজীপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১২

প্রকাশিত : ০৬:২৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০