০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

চাঁদপুরের মতলব উত্তরের সুজাতপুর বাজারে ঘটে যাওয়া অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন দোকান মালিকরা।

মঙ্গলবার দুপুর ১ টা ৫ মিনিটে বাজারের দক্ষিণ পাশের একটি দোকান থেকে হঠাৎ কোনো বস্তুর বিষ্ফোরণ ঘটার পর আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।
ধারণা করা হচ্ছে একটি সাইকেল মেরামতের দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে । অগ্নিকান্ডের ২০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাপিয়ে পড়ে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।

মতলব ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আসিফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটাস্থলে ফায়ারসার্ভিসের ২ টি ইউনিট দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তিনি বলেন, আগুনের সূত্রপাতের ঘটনা তদন্তাধীন রয়েছে।

ঘটাস্থলে থাকা দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের বলেন, ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহযোগীতায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।
স্থানীয় সূত্রে জানা যায়, স্যানেটারী শপ, ফার্মেসী, সাইকেল মেরামতের দোকান ও হোটেল সহ ৪ দোকান ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

মতলবে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

প্রকাশিত : ০৯:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০