১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে চসিক

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় আম্ফান সম্পর্কিত যেকোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে নগরবাসীদের সেবা দিতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার (১৮ মে) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
এছাড়া দূর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালিন ও দূর্যোগ পরবর্তী সময়ে অবস্থানের জন্য উপকূলীয় এলাকায় চসিক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান সর্বদা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় সম্পর্কিত যে কোনো তথ্য ও সহযোগিতার প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য চসিকের পক্ষ থেকে নগরবাসীদের অনুরোধ জানানো হয়েছে। চসিক’র কন্ট্রোল রুমের ফোন নম্ব^রগুলো হলো- ০৩১-৬৩০৭৩৯, ০৩১-৬৩৩৬৪৯।
দুর্যোগপূর্ণ মুহূর্তে উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে আনতে সকল প্রস্তুত গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। উপকূলীয় এবং পাহাড়ের তলদেশে অবস্থানরত জনসাধারনের মাঝে সচেতনতার জন্য মাইকিং কার্যক্রমসহ দূর্যোগপরবর্তী সময়ের জন্য শুকনো খাবার,পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা এবং চিকিৎসা সেবাদানের জন্য মেডিকেল টিম ও পর্যাপ্ত ওষুধ প্রস্তুত রেখেছে চসিক।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘূর্ণিঝড় আম্ফান এর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও কন্ট্রোল রুমের তদারকি করছেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে চসিক

প্রকাশিত : ১১:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০