০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

বিভিন্ন অপরাধে জরিমানা

আজ ১৮ মে সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ কাঁচাবাজার, কাজীর দেউড়ি, জামালখান রোড, আন্দরকিল্লা ও ইপিজেড এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা হতে পরিচালিত অভিযানে ১০ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযান পরিচালনাকালে অননুমোদিত রং, হাইড্রোজ,মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসসহ ৪টি টিসিবি ট্রাকসেল পর্যবেক্ষণ করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে বায়েজিদ কাঁচা বাজারে নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় নাবিলা স্টোরকে ১হাজার টাকা,ভাইভাই স্টোরকে ১হাজার টাকা, শাহপরান স্টোরকে ২হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
রতন স্টোরকে অননুমোদিত রং বিক্রয় করায় ৫হাজার টাকা ও জোবেদা স্টোরকে অননুমোদিত রং ব্যবহার করায় ৫হাজার টাকা জরিমানা করে বর্ণিত রং ও রং দেয়া খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
স্মরণিকা স্টোরকে উৎপাদন-মেয়াদ বিহীন মোড়কজাত দুধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৪হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। ইপিজেড থানার এম ই এস গেইটের আমিন এন্ড সন্সকে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ৫হাজার টাকা জরিমানা করে উক্ত মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
আল-ইদ্রিস ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ ময়দা বিক্রয় করায় ৩হাজার টাকা জরিমানা করে প্যাকেটজাত মেয়াদোউত্তীর্ণ ময়দা ধ্বংস করা হয়। ইলিয়াছ স্টোরকে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় রাখায় ১হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এসময় ভোক্তাসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।

ট্যাগ :

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বিভিন্ন অপরাধে জরিমানা

প্রকাশিত : ১১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০