চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকায় পিতা-মাতার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক যুবক।
গত ১৮ মে দিবাগত রাতে সবার অগোচরে হাশিমপুর বড়পাড়ার মো.ইউছুফের ছেলে মো.আজিজ (২১) পিতা-মাতার সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে।
আজ ১৯ মে সকালে আজিজের শয়ন কক্ষে তার লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজিজের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।






















