১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চট্টগ্রামে ৩ সাংবাদিকসহ ৫৪ জন করোনা শনাক্ত

চট্টগ্রামে এক চিকিৎসক, তিন সাংবাদিক ও চার পুলিশসহ আরও ৫৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২১ জন নগরের ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত সোমবার রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ২১ জন চট্টগ্রাম নগরীর। বাকি ছয় জনের মধ্যে পটিয়া, চন্দনাইশ, মীরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী ও বাঁশখালী উপজেলার একজন করে আছেন। অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৭৪টি নমুনা পরীক্ষায় ২৪ জনের সংক্রমণ ধরা পড়েছে।
এদের মধ্যে ২২ জন চট্টগ্রামের ও দুই জন খাগড়াছড়ি জেলার বাসিন্দা। চট্টগ্রামের ২২ জনের মধ্যে পটিয়া উপজেলার আট জন, সীতাকুণ্ডের সাত জন, হাটহাজারীর ছয় জন এবং কর্ণফুলী উপজেলার একজন আছেন। আবার এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ৩৮ বছর বয়সী ওই মহিলা চিকিৎসক পাহাড়তলীর বাসিন্দা।
আক্রান্ত তিন সাংবাদিক হলেন- চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার জোবায়ের মনজুর ও ক্যামেরাপারসন হারুনুর রশীদ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেরর ক্যামেরাপারসন মোহাম্মদ আলমগীর। এ নিয়ে চট্টগ্রামে পাঁচ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। এর আগে ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুল কবির রিটন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, চট্টগ্রামে আক্রান্ত পুলিশ সদস্যদের তিন জন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এবং একজন জেলা পুলিশের। আক্রান্তদের মধ্যে দু’জন কনস্টেবল। তারা বিভিন্ন থানায় কর্মরত। এছাড়া ট্্রাফিক বিভাগে কর্মরত একজন সার্জেন্টও আক্রান্ত হয়েছেন। সিএমপিতে এ পর্যন্ত ৬৭ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইনের বাসিন্দা এক কনস্টেবল আক্রান্ত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

চট্টগ্রামে ৩ সাংবাদিকসহ ৫৪ জন করোনা শনাক্ত

প্রকাশিত : ১১:৫৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০